ইউনিয়ন পরিচিতি

আলেকজান্ডার

বর্তমান আবহাওয়া

মূলত পরিষ্কার

তাপমাত্রা২৬°C
বাতাসের গতি৫.৯ km/h
আপডেট০৪:০০

নামাজের সময়সূচি

ফজর০৪:২৩
সূর্যোদয়০৫:২৮
যোহর১১:৫৮
আসর১৫:২২
মাগরিব১৮:২৮
ইশা১৯:৩৪

ইতিহাস ও প্রেক্ষাপট

আলেকজান্ডার বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগতি উপজেলার একটি ইউনিয়ন ও প্রসিদ্ধ অঞ্চল। রামগতি পৌরসভা, উপজেলা পরিষদ, রামগতি থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অঞ্চলেই অবস্থিত। তাছাড়া, তৎসংলগ্ন বিস্তৃর্ণ অঞ্চলের ব্যবসাবাণিজ্য, মাছ; বিশেষ করে ইলিশ, পোয়ার তীর্থস্থানও এই আলেকজান্ডার। বাংলাদেশ সরকার ঘোষিত মেঘনা নদীর একশো কিলোমিটার মৎস্য অভয়ারণ্য অঞ্চল আলেকজান্ডার থেকে শুরু হয়ে চাঁদপুর অব্ধি পৌঁছেছে। আলেকজান্ডারে মেঘনা নদী পনেরো কিলোমিটার পর্যন্ত প্রশস্ত!

১৯২৫ সালের দিকে এই অঞ্চলের গোড়াপত্তন হয়। ইংরেজ সরকার এখানকার দায়িত্ব দিয়ে শীঘ্রই 'আলেকজান্ডার' নামক একজন কালেক্টরকে নিযুক্ত করে। ভদ্রলোক কোনো আশ্চর্য উপায়ে এখানকার মানুষদের মন জয় করে বসেন। ফলে একটা সময় মিস্টার আলেকজান্ডারকে স্যুটকেস গুঁছিয়ে ফিরতে হলেও, মানুষ তাকে তার নাম ফেরত দেয়নি।

কিংবদন্তি অনুযায়ী, মোটামুটি চল্লিশের দশক থেকে তৎকালীন বরিশালের দক্ষিণ শাহবাজপুরের নিন্মাঞ্চলের মানুষজন প্রতিনিয়ত জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হওয়ার প্রেক্ষিতে— সমৃদ্ধ ও বসবাসের জন্য মনোরম এই জনপদে হিজরত করেন। মূলত সেই ভাগ্যান্বেষনের পরিপ্রেক্ষিতেই আলেকজান্ডার কালক্রমে সুপ্রতিষ্ঠিত হওয়ার দিকে এগোয় এবং নগর জীবনের প্রয়োজনের সঙ্গে সঙ্গে অবকাঠামো ও প্রয়োজনীয় সু্যোগ সুবিধা গড়ে ওঠে। শাহবাজপুর অঞ্চলের শেকড় এখানে এসে মাটি পাওয়ায় বংশপরম্পরায় এখানকার মানুষ শাহবাজপুরী হিসেবে প্রসিদ্ধ। এছাড়া এখানে নোয়াখালী অঞ্চলের বংশপরম্পরা দুইভাগে বিদ্যমান। তারাই এখানকার সবচেয়ে পুরনো বাসিন্দা। নোয়াখালীর আদি নাম ভুলুয়া এবং হাতিয়া দ্বীপের নামানুসারে তারা ভুলুয়াওয়ালা ও হাতিয়াওয়ালা হিসেবে পরিচিত।