ইউনিয়ন পরিচিতি

হাটশ হরিপুর

বর্তমান আবহাওয়া

বজ্রঝড়

তাপমাত্রা২৬.৭°C
বাতাসের গতি৫.৪ km/h
আপডেট০৪:১৫

নামাজের সময়সূচি

ফজর০৪:৩০
সূর্যোদয়০৫:৩৭
যোহর১২:০৯
আসর১৫:৩৫
মাগরিব১৮:৪১
ইশা১৯:৪৭

ইতিহাস ও প্রেক্ষাপট

হাটশ হরিপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ। এটি ৫১.৮০ বর্গ কি.মি. (২০.০০ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০০১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৪২,৫৭৫ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ১১টি ও মৌজার সংখ্যা ৯টি। ইউনিয়নটি একটি নদী বিধৌত এলাকা। কুষ্টিয়া জেলার সর্ববৃহৎ ইউনিয়ন এটি।পদ্মা এবং গড়াই নদী ইউনিয়নটিকে তিন দিক থেকে বেষ্টন করে রয়েছে। কুষ্টিয়া শহরের কোল ঘেঁষে থাকা ইউনিয়নটির সাথে ২০১৭ সালে গড়াই নদীর উপর হরিপুর সেতু নির্মাণ হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে।