ইউনিয়ন পরিচিতি

দিগপাইত

বর্তমান আবহাওয়া

মূলত পরিষ্কার

তাপমাত্রা২৫.৬°C
বাতাসের গতি১০.১ km/h
আপডেট০৪:১৫

নামাজের সময়সূচি

ফজর০৪:২৪
সূর্যোদয়০৫:৩১
যোহর১২:০৫
আসর১৫:৩৩
মাগরিব১৮:৩৮
ইশা১৯:৪৫

ইতিহাস ও প্রেক্ষাপট

১৪ নং দিগপাইত ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর উপজেলার অন্তর্গত মোট ১৫ টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন। ময়মনসিংহ বিভাগের একমাত্র ইকোনমিক জোন এই দিগপাইত ইউনিয়নে অবস্থিত। ভৌগোলিক ভাবে দিগপাইত ইউনিয়নের গুরুত্ব অনেক। দিগপাইত বাসস্ট্যান্ড কে জামালপুর জেলার প্রবেশদ্বার বলা হয়ে থাকে। দিগপাইত বাসস্ট্যান্ড থেকে ৮ কিলো দক্ষিণে টাঙ্গাইলের ধানবাড়ি উপজেলা সদর ও ৯ কিলো পশ্চিমে সরিষাবাড়ি উপজেলা সদর, এবং ১৫ কিলো উত্তরে জামালপুর জেলা সদর অবস্থিত। জামালপুর সদর, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর ও শেরপুর সদর, শ্রীবর্দী, ঝিনাইগাতির এসি নন-এসি বাস সহ অংসখ্য যানবাহন প্রতিদিনই দিগপাইত বাসস্ট্যান্ডে যাত্রাবিরতি দিয়ে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে থাকে।