ইউনিয়ন পরিচিতি

বারুহাস

বর্তমান আবহাওয়া

মেঘাচ্ছন্ন

তাপমাত্রা২৭.৫°C
বাতাসের গতি১৫.৮ km/h
আপডেট০৯:৩০

নামাজের সময়সূচি

ফজর০৪:৫২
সূর্যোদয়০৫:৫৫
যোহর১১:৫৮
আসর১৫:২৪
মাগরিব১৮:০০
ইশা১৯:০৩

ইতিহাস ও প্রেক্ষাপট

থাম্ব|বারুহাস ইমাম বাড়ী

বারুহাস বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার একটি ইউনিয়ন।

ধারণা করা হয় উপমহাদেশে মুসলিম শাসনামলে এই অঞ্চলের আবিষ্কার হয়। তখন এই অঞ্চলে মধ্যপ্রাচ্য থেকে অনেক সাধু সন্ন্যাসীর আগমন ঘটে।

মোঘল সম্রাট আকবরের শাসনামলে বারুহাস গ্রামে শাহ ইমাম (রহ) আসেন এবং পরবর্তী মোঘল সম্রাট জাহাঙ্গীর সরেজমিনে বাংলা পরিদর্শনে আসেন। এ সময় তিনি বারুহাস গ্রামের শাহ ইমাম (রহ)-এর সাথে সাক্ষাৎ করেন। শাহ ইমামকে সম্রাট জাহাঙ্গীর বারুহাস গ্রামে কয়েকটি পাকাঘর এবং একটি পুকুর খনন করে দিয়েছিলেন। যা ইমাম বাড়ি নামে পরিচিত।

এভাবেই প্রাকৃতিক সৌন্দর্য এবং উর্বর কৃষিভূমি থাকায় আরবীয় বাণিজ্যের সাথে চলনবিলের সংযোগ ঘটে।

প্রায় ৪০০বছর পূর্বে চলনবিল এলাকার ভদ্রাবতী নদীর পাড়ে সনাতন বসতির এই অঞ্চলে ইয়েমেন থেকে আগত শেখগন প্রথম মুসলিম বসতি স্থাপন করেন।পরবর্তীতে নায়েব শেখ বাহারউদ্দিন বা "বারু শেখ" এর নামানুসারে এই অঞ্চলের নাম হয় "বারুহাস"।

লোকমুখে শোনা যায় রানী ভবানীর শাসনের হাত থেকেও শেখগন এই অঞ্চল রক্ষা করেছিলেন যাতে রানীর শাসন ভদ্রাবতীর ওপারে পশ্চিমে নাটোর পর্যন্তই সীমাবদ্ধ থাকে।

ব্রিটিশ শাসনামলে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করা বিদ্রোহী শেখদের অপসারন করে দেলোয়ার খান চৌধুরীকে মহালের জমিদার নিযুক্ত করেন।

ইমাম বাড়ি, বারুহাসের জমিদার বাড়ি ও বেহুলার কুয়া সহ অনেক ইতিহাসের সাক্ষী এই বারুহাস।