ইউনিয়ন পরিচিতি

বালাপাড়া

বর্তমান আবহাওয়া

আংশিক মেঘলা

তাপমাত্রা২৮.২°C
বাতাসের গতি১৭ km/h
আপডেট১০:০০

নামাজের সময়সূচি

ফজর০৪:৪৯
সূর্যোদয়০৫:৫২
যোহর১১:৫৫
আসর১৫:২২
মাগরিব১৭:৫৭
ইশা১৯:০১

ইতিহাস ও প্রেক্ষাপট

বালাপাড়া (দাপ্তরিকভাবে ২নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ বা সংক্ষেপে বালাপাড়া ইউপি) হল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ইউনিয়ন বা তিনস্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট, যা রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলা উপজেলার অন্তর্গত। এটি জেলা সদর হতে ৪৯ কিলোমিটার উত্তরে ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত। বালাপাড়া ইউনিয়ন দুটি প্রাক শহুরে বা গ্রাম্য শহুরে এলাকা সহ নয়টি মৌজা নিয়ে গঠিত। এ ইউনিয়নের প্রশাসনিক সদরদপ্তর (পরিষদ অফিস) দক্ষিণ ছাতনাই বালাপাড়া মৌজার ডাঙ্গার হাটে অবস্থিত। এই ইউনিয়নে মোট ৯টি ওয়ার্ড রয়েছে। বালাপাড়া ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি সংকেত (জিও কোড) হল ৫৫.৭৩.১২.১৩। বালাপাড়া ইউনিয়নের উত্তর দিক উচু ও বালুকাময় এবং দক্ষিণ দিকে ক্রমশ ঢালু ও উর্বর জমি। ইউনিয়নের পশ্চিম সীমানা বরাবর বুড়ি তিস্তা প্রবাহিত হয়েছে এবং পূর্ব সীমানায় সিংহারা নদী (ছোট ও মৌসুমি নদী) প্রবাহিত হয়েছে। এর অর্থনীতি কৃষি নির্ভর এবং প্রধান ফল হল ধান, ভুট্টা ও মরিচ।